‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখবো’ বলা সেই চেয়ারম্যানকে শোকজ

ফরিদপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ওই নোটিশ দেন। নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখবো’ বলে বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর এই নোটিশ দেওয়া হলো।

নোটিশে বলা হয়েছে, ‘২২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আপনি জনাব মো. রফিকুল ইসলাম, চেয়ারম্যান, ০২ নম্বর যদুনন্দী  ইউনিয়ন পরিষদ, সালথা, ফরিদপুরকে “অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব” এ রকম উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। উক্ত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ও জনরোষের সৃষ্টি হয়েছে। যা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ এর ৪(খ) ধারা মোতাবেক ইউনিয়ন পরিষদ বা রাষ্ট্রের স্বার্থের হানিকর কার্যকলাপে জড়িত থাকা বা অসদাচরণ বা নৈতিক স্খলনজনিত শাস্তিযোগ্য অপরাধ।’

খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার রাত ৮টার দিকে যদুনন্দী ইউনিয়নের উজিরপুর বাজারে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন চেয়ারম্যান রফিকুল ইসলাম। ওই বক্তব্যের ১০ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এতে রফিকুল ইসলামকে বলতে শোনা যায়, ‘বলছি যে কোনও কিছু যদি করতে হয় আমাদের না জানাইয়া যদি করো এই দায়ভার তোমাদের। এটা আমরা কোনও লিডাররা নেবো না। আর আমাদের নেতৃত্বে যদি কিছু হয় দুইডা মার্ডার হোক, পাঁচটা মার্ডার হোক ওই দায়ভার আমাদের।’

সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা একতা মেনে থাকেন। যার যার অস্ত্র বানাইতে হবে। আমাদের হুকুম দেওয়া থাকল। আমাদের হুকুমের আশায় থাকবেন না। আমাদের হুকুম রাতদিন ২৪ ঘণ্টা আপনাদের সঙ্গে থাকবে।’

ভিডিওতে রফিকুল ইসলাম আরও বলেন, ‘আপনারা বেশি না ২০ মিনিট টাইম যদি ঠেকাইতে পারেন। আমি রফিক মোল্লা, ইনশা আল্লাহ, আপনাদের সামনে ওয়াদা দিলাম, এই পাশে ২০ গ্রাম থেকে যত লোক লাগে দেবো।’

ইউএনও দবির উদ্দিন বলেন, ‘যদুনন্দী ইউনিয়নের চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন, তা একটি ক্রিমিনাল অফেন্স। এই বক্তব্যর ব্যাখ্যা চেয়ে তাকে শোকজ করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মাজহারুল ইসলামকে জানানো হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রোগ্রামারসহ গ্রেফতার ৩
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম