সড়ক উন্নয়ন প্রকল্প

নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে কার্যাদেশ বাতিল : ওবায়দুল কাদের

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ০৪:৩৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ০৪:৫৪

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে বিভিন্ন প্রকল্পের কাজ ঠিক সময়ে শেষ না হলে কার্যাদেশ বাতিল হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরের পোস্টকামুরীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

নির্মাণকাজ পরিদর্শনে মন্ত্রী ওবায়দুল কাদের

মন্ত্রী বলেন, জয়দেবপুর-এলেঙ্গা চার লেন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার ব্যাপারে আমি তাগিদ দিয়েছি। কাজ চলছে। তিন হাজার কোটি টাকার প্রকল্পের প্রধান দাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এছাড়াও আবুধাবিসহ ছোট ছোট আরও দাতা রয়েছে। ৭০ কিলোমিটারের এই প্রকল্পে মোট ২৬টি সেতু, ৬০টি কালভার্ট ও ৫টি ফ্লাইওভার হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ না করলে কার্যাদেশ বাতিল হবে। ২০১৮ সালের ২৯ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে। ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর কাজও শেষ হবে।

আরও পড়ুন: ফেনীতে মাদ্রাসাছাত্রকে ফ্যানে ঝুলিয়ে নির্যাতন

প্রকল্পের কাজ পরিদর্শনকালে মির্জাপুর আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন,  চার লেন প্রকল্পের পরিচালক দিলীপ কুমার গুহ, অতিরিক্ত প্রকল্প পরিচালক জিয়ারুল ইসলামসহ টাঙ্গাইল ও মির্জাপুর সড়ক বিভাগ ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম