নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২ 

নরসিংদী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ও কার্ভাডভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণ পাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে গাজীপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা নরসিংদীর উদ্দেশে ছেড়ে আসে। সকাল ৯টায় পাঁচদোনার ভাটপাড়া সড়কে পৌঁছার পর ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় এটির। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নুর উদ্দিন এবং হাসপাতালে নেওয়ার পথে সাইদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ নুর উদ্দিনের মরদেহ উদ্ধার ও সিএনজি চালককে হেফাজতে নেয়। 

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আইএএম/
সম্পর্কিত
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো সেই কিশোরকে
বারিধারায় গাড়িচাপায় নিহত মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা
সর্বশেষ খবর
মেসির বিদায়ী ম্যাচের টিকিট শেষ দুই ঘণ্টারও কম সময়ে!
মেসির বিদায়ী ম্যাচের টিকিট শেষ দুই ঘণ্টারও কম সময়ে!
সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: ডা. জাহিদ 
ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: ডা. জাহিদ 
পর্যটন এলাকায় নিরাপদ হোটেল বাছাই করবেন যেভাবে
পর্যটন এলাকায় নিরাপদ হোটেল বাছাই করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা