মেয়র মান্নানের বিরুদ্ধে এবার বোমা হামলার মামলা

গাজীপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ১০:০০আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১০:২০

মেয়র মান্নানের বিরুদ্ধে এবার বোমা হামলার মামলা

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে আরও একটি বোমা হামলার মামলা করা হয়েছে। শুক্রবার রাতে এই মামলাটি করা হয় বলে রবিবার রাতে সংবাদিকদের জানায় কালিয়াকৈর থানার ওসি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় পুলিশবহনকারী লেগুনায় পেট্রোল বোমা হামলার অভিযোগে কালিয়াকৈর থানার এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করে। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় পুলিশবহনকারী লেগুনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মেয়র মান্নানের নির্দেশে তার কর্মীরা ওই লেগুনায় কয়েকটি পেট্রোলবোমা ছুঁড়ে পালিয়ে যায়। এতে ওই গাড়ির পেছনের অংশ পুড়ে গেছে। এই ঘটনায় নাশকতার মামলাটি করা হয়। রবিবার সন্ধ্যায় সাইফুল ইসলাম নামে এই মামলার এক আসামিকে কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়তে পারেন: চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
তিনি আরও জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা-চৌরাস্তা এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে মেয়র মান্নানের নির্দেশে বাসে অগ্নিসংযোগ করে বিএনপি’র কর্মীরা। এর আগে একইদিন সন্ধ্যায় অধ্যাপক মান্নানের নির্দেশে তার কর্মীরা কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকায় নাশকতার ঘটনা ঘটায়। চান্দনা-চৌরাস্তা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা মামলায় মেয়র মান্নানসহ তার ১০ নেতাকর্মী-সমর্থককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছেন।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম