আমানতের টাকা না পেয়ে হাইকোর্টে ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহক

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

নিজেদের ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও চেকের বিপরীতে টাকা উত্তোলন করতে না পেরে ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি, গত ১৭ সেপ্টেম্বর নিজ নিজ শাখায় চেক জমা দিলেও কোনও স্পষ্ট কারণ ছাড়াই ব্যাংক কর্তৃপক্ষ চেক প্রক্রিয়াজাত করেনি এবং অর্থ পরিশোধে অস্বীকৃতি জানায়। পরে প্রতিকার চেয়ে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট আবেদন করেন তারা। রিটটির নম্বর ১৩৬৬৮/২০২৬।

রিটে আবেদন করা হয়েছে, বৈধভাবে ব্যাংকে থাকা আমানতের অর্থ উত্তোলনের সুযোগ দিতে ব্যর্থ হওয়াকে কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—সে মর্মে রুল জারি করতে।

রিট আবেদন সূত্রে জানা যায়, ময়মনসিংহের ভালুকা শাখার গ্রাহক মো. শামীম আহমেদ ২ লাখ ২০ হাজার টাকার একটি চেক (নম্বর ৪৮৭১৬৮৪) জমা দিয়েও টাকা পাননি। একই দিন টাঙ্গাইলের মির্জাপুর এসএমই শাখার গ্রাহক নাসিমা বেগম ৩০ হাজার টাকার চেক (নম্বর NSB-K ৭২৩৬৪৩২) জমা দিয়েও অর্থ উত্তোলন করতে পারেননি। এ ছাড়া মির্জাপুর এসএমই কৃষি শাখার গ্রাহক লাকি আক্তার এবং মির্জাপুর শাখার গ্রাহক মোছা. সাথী বেগমও একই ধরনের ভোগান্তির শিকার হন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীদের দাবি, ব্যাংক কর্তৃপক্ষের কাছে প্রতিকার না পেয়ে তারা বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ সুরক্ষা কেন্দ্র এবং আর্থিক সততা ও গ্রাহকসেবা বিভাগে ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ করেন। তবে সেখান থেকেও কোনো কার্যকর বা তাৎক্ষণিক পদক্ষেপ পাননি। পরে দৈনন্দিন প্রয়োজন মেটাতে নিজেদের সঞ্চয়ের অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিত করার দাবিতে তারা হাইকোর্টে রিট আবেদন করেন।

মামলায় চার আবেদনকারীর পক্ষে মো. শামীম আহমেদকে আমমোক্তার (ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি) করা হয়েছে। রিটটি পরিচালনা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মারুফ উল আবেদ।

 

/এএম/ 
সম্পর্কিত
বিচারকদের রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপাতত স্থগিতই থাকছে, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন
সর্বশেষ খবর
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম