দলীয় পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৬, ১৩:৩৪ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৩:৩৪

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ স্থগিত করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত মোতাবেক সংগঠনবিরোধী কাজ এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা লঙ্ঘনের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পদ থেকে এমদাদুল হক মোল্লাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পরিচয়ে সংগঠনের কোনও কার্যক্রমে অংশ না নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব কাজী আবুল খায়ের বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত করা হয়েছে।

তবে ঠিক কী কারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনও মন্তব্য করেননি।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
দ্রুত পদত্যাগ না করলে এমপি মিষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়া যা বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
অন্যকে হেয় ও নিয়ন্ত্রণ করার ইচ্ছা, একধরনের মানসিক অসুস্থতা
অন্যকে হেয় ও নিয়ন্ত্রণ করার ইচ্ছা, একধরনের মানসিক অসুস্থতা
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?