বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা

রাজবাড়ী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৬, ১৫:১৪ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৫:৩২

রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যাল‌য়ে রা‌তের আঁধারে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে পৌর শহরের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হন। এ সময় ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, রাতের কোনও একসময় দুর্বৃত্তরা কার্যালয়ের প্রবেশপথের কেঁচিগেটে আগুন ধরিয়ে দেয়। কার্যালয়ের ভেতরেও কেরোসিন ছিটিয়ে রাখা হয়েছিল বলে তারা দাবি করেন। আগুনে গেটের পাশাপাশি কার্যালয়ের কিছু ব্যানার ও লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল বলেন, জেলা বিএনপির কার্যালয়টি পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়ার জন্য একটি মহল এ ঘটনা ঘটিয়েছে। আমাদের ছেলেরা ও কেয়ারটেকার রাত ১টা পর্যন্ত কার্যালয়ে ছিলেন। তারা চলে যাওয়ার পরই এ ঘটনা ঘটানো হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল পার্টি অফিসটি জ্বালিয়ে দেওয়া। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু ও গাজী আহসান হাবিব অভিযোগ করেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

জেলা বিএনপি কার্যালয়ের কেয়ারটেকার আতর আলী শেখ বলেন, আমি রাত ১টার দিকে কার্যালয়ের প্রতিটি তালা চেক করে বাড়িতে চলে যাই। তখন কাউকে দেখিনি। সকাল সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী এসে আমাকে জানান, কার্যালয়ের কেঁচিগেট পোড়া। এরপর আমি এসে ঘটনাটি দেখি এবং নেতাকর্মীদের খবর দিই।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এসে দেখি কেরোসিন দিয়ে আগুন লাগানো হয়েছে। যেই হোক না কেন, আমরা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনব। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণেও কেরোসিন দিয়ে আগুন লাগানোর কথা উঠে এসেছে।

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

/আরএইচ/
সম্পর্কিত
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
চাঁদাবাজ বিএনপি বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সর্বশেষ খবর
সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে আসকের শোক
সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে আসকের শোক
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
সৌদিতে শিগগিরই বৈঠকে বসবে মক্কা চুক্তির প্রতিরক্ষা কমিটি: পাকিস্তান
সৌদিতে শিগগিরই বৈঠকে বসবে মক্কা চুক্তির প্রতিরক্ষা কমিটি: পাকিস্তান
হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ জামায়াত নেতা আখতারুজ্জামানের 
হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ জামায়াত নেতা আখতারুজ্জামানের 
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার