গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, ভেতরে আটকা পড়ে ৭০ জন অসুস্থ

গাজীপুর প্রতিনিধি 
০৩ অক্টোবর ২০২৬, ১৮:৩৪ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৮:৩৪

গাজীপুর নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স সোয়েটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে কারখানার ভেতরে আটকে পড়ায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৭০ জন শ্রমিক। তাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বিকাল পৌনে ৩টার দিকে আগুন লাগে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানালেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল পৌনে ৩টার দিকে কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট এসে যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, ‌‘মেট্রিক্স সোয়েটার কারখানাটি নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় অবস্থিত। কারখানাটি আটতলা ভবনের। বিকাল পৌনে ৩টার দিকে কারখানায় আগুন লাগার খবর পাই আমরা। এরপর নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। ভবনের তিন তলায় আগুন লেগেছিল। এরই মধ্যে ভেতরে আটকে পড়ায় ধোঁয়ায় ৭০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আশপাশে পুকুর বা পানির উৎস না থাকা ও কারখানার নিজস্ব অগ্নিনির্বাপনের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

 

/এএম/ 
সম্পর্কিত
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি চান গার্মেন্টস শ্রমিকরা
সর্বশেষ খবর
৫৫০ বছরের পুরোনো হাওয়াইয়ের বিখ্যাত ‘হোলেই সি আর্চ’ সাগরে বিলীন
৫৫০ বছরের পুরোনো হাওয়াইয়ের বিখ্যাত ‘হোলেই সি আর্চ’ সাগরে বিলীন
নিরাপত্তা ‘পর্যটনের অক্সিজেন’, জনবল বাড়ছে ট্যুরিস্ট পুলিশে
নিরাপত্তা ‘পর্যটনের অক্সিজেন’, জনবল বাড়ছে ট্যুরিস্ট পুলিশে
কেউ হাই তুললে আপনিও হাই তোলেন কেন?
কেউ হাই তুললে আপনিও হাই তোলেন কেন?
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী