১০০ কেজি গাঁজাসহ কৃষক দলের নেতা আটক

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৬, ১৯:৪৫ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৯:৪৫

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল মিয়াকে আটক করেছে এসআরবি-১৪। একই ঘটনায় আরও দুজনকে আটক করা হয়।

রবিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে এসআরবি-১৪ এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

আটককৃতরা হলেন- হেলাল মিয়া (৪২), আশরাফুল আলম (৩৯) ও রাজু ইসলাম । এর মধ্যে হেলাল মিয়া সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে এসআরবি-১৪ সিপিসি-৩-এর একটি দল উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে পাহারা দিয়ে নিয়ে আসা একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা কাভার্ডভ্যানে মাদক থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, মোটরসাইকেল, টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের তিন জনকে আটক করা হয়।

এসআরবি আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। পরে তাদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ, পৌর বিএনপির সদস্যসচিব কারাগারে
মেয়ের তালাককে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, গুলিবিদ্ধ বিএনপি নেতা
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সর্বশেষ খবর
এবার ফেঁসে যাচ্ছেন কোটি টাকার গাড়ির মালিকরা  
এবার ফেঁসে যাচ্ছেন কোটি টাকার গাড়ির মালিকরা  
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
মালয়েশিয়ার পাহাড়ে ফ্রেঞ্চ ভিলেজ, যেন এক টুকরো ফ্রান্স
মালয়েশিয়ার পাহাড়ে ফ্রেঞ্চ ভিলেজ, যেন এক টুকরো ফ্রান্স
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান