দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু

মুন্সীগঞ্জে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক বাসযাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ষোলঘর ভূঁইচিত্র এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত  আসলাম হোসেন (৪০) ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা। আহত মো. নজরুল ইসলাম (৪৭) পটুয়াখালীর মীরজাগঞ্জ এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, ষোলঘর ভূঁইচিত্র এলাকায় ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিয়েছে। এতে মোটরসাইকেল আরোহী আসলাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

এর কিছুক্ষণ পর একই স্থানে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দুর্ঘটনার পরিস্থিতি দেখতে সামনে থাকা যাত্রীবাহী লিটন ট্রাভেলসের চালক গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির এক যাত্রী আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত বাসযাত্রীকে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

/আরএইচ/
সম্পর্কিত
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের
দেশে সেপ্টেম্বরে ৪৪২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
সর্বশেষ খবর
পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার
পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার
বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
‘দাদা তপন বলছি’ শুনলেই কেন বুক কাঁপতো সবার, সেই নারী কে ছিলেন?
‘দাদা তপন বলছি’ শুনলেই কেন বুক কাঁপতো সবার, সেই নারী কে ছিলেন?
শাহজালালে তিন যাত্রীর লাগেজে মিললো ৩২ লাখ টাকারও বেশি সিগারেট
শাহজালালে তিন যাত্রীর লাগেজে মিললো ৩২ লাখ টাকারও বেশি সিগারেট
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ