চাঁদা না পেয়ে মাছের খামারে ভাঙচুর ও বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩

রাজবাড়ীর পাংশায় জমি সংক্রান্ত বিরোধ এবং চাঁদা দাবিকে কেন্দ্র করে সিঙ্গাপুর ফেরত এক প্রবাসীর মৎস্য খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর করা মামলায় পাংশা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী আসাদ মন্ডলের মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করা হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, এই বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা মূল্যের মাছ মরে ভেসে উঠেছে।

ভুক্তভোগী আসাদ মন্ডল জানান, তিনি প্রায় ১৬-১৭ বছর সিঙ্গাপুরে শ্রম দিয়ে যে অর্থ উপার্জন করেছেন, তা দিয়ে এলাকায় এই মাছের খামার গড়ে তুলেছিলেন। 
তার দাবি, সম্প্রতি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়।

আসাদের আরও অভিযোগ, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বহিরাগত লোকজন নিয়ে তার মাছের খামারে প্রবেশ করে সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়। সেই সময় পুকুরপাড়ের প্রায় ৫০ কাঁদি কলাগাছ কেটে নিয়ে যাওয়া হয়। তিনি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে হামলাকারীরা যাওয়ার সময় তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর রাতের কোনও একসময় পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে তার অভিযোগ।

আসাদের চাচাতো ভাই রফিক মন্ডল অভিযোগ করে বলেন, যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল লোকজন নিয়ে অস্ত্রসহ ভাইয়ের পুকুরে প্রবেশ করে ভাঙচুর চালান। পরে বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হয়। সকালে পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখা যায়।

আসাদ মন্ডলের বাবা মোহাম্মদ আলী মন্ডল জানান, দীর্ঘদিন ধরে কালাম তাদের বিভিন্নভাবে হয়রানি করছিলেন। বিভিন্ন সময় চাঁদা দাবি করা হয়েছে। তার দুই ছেলে প্রবাসে থাকেন। মঙ্গলবারও এসে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাছ মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, পুকুরের চারপাশে থাকা তারকাঁটার বেড়া ও প্রাচীর ভাঙচুর করা হয়েছে। একই দিন রাতে ওই পুকুরের মাছ নিধন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়।

তিনি আরও বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। আইনি কার্যক্রম চলমান রয়েছে। ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৬৪ বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ২০০ কিশোর গ্যাং, সেভেন স্টারে আলোচিত বগা
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
সর্বশেষ খবর
স্প্যাম কল ঠেকাতে আইফোন ও অ্যান্ড্রয়েডে চালু করবেন যেসব সুবিধা
স্প্যাম কল ঠেকাতে আইফোন ও অ্যান্ড্রয়েডে চালু করবেন যেসব সুবিধা
‘এমন অনন্য উপস্থিতি খুব কম অভিনেতারই ছিল’, নানা পাটেকারের মৃত্যুতে শোক মোদির
‘এমন অনন্য উপস্থিতি খুব কম অভিনেতারই ছিল’, নানা পাটেকারের মৃত্যুতে শোক মোদির
বাবা ও ম্যারাডোনাকে স্মরণ করে মেসি জানালেন, ‘এখনও অনেক কিছু বলার বাকি’
বাবা ও ম্যারাডোনাকে স্মরণ করে মেসি জানালেন, ‘এখনও অনেক কিছু বলার বাকি’
ইছামতীর পাড়ে মঙ্গলগঞ্জ, নীলকুঠির ইতিহাস আর রাতের রোমাঞ্চ
ইছামতীর পাড়ে মঙ্গলগঞ্জ, নীলকুঠির ইতিহাস আর রাতের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ