শিবালয়ে সমর্থকদের হামলায় সমর্থক আহত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৬, ১১:০২আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১১:০৮

শিবালয়ে সমর্থকদের হামলায় সমর্থক আহত মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে  বিএনপির সমর্থকদের হামলায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক লোকমান হোসেন (২৭) আহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত লোকমানকে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পরে অবস্থার অবনতি ঘটলে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুজ্জামান এ  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত লোকমান হোসেনের বাবা হাসেম আলী জানান, সোমবার রাত প্রায় ১১টার দিকে মুক্তানগর বাজারে বিএনপির প্রার্থী মো.আনিসুর রহমানের একটি নির্বাচনি প্রচারসভা স্থলের অদূরে দাঁড়িয়ে থাকার সময় তার ছেলের ওপর অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে হামলা চালায় বিএনপির সমর্থকরা। এতে তার ছেলের মাথা ফেটে যায়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
লোকমানের বাবা অভিযোগ করেন, তার ছেলেকে কয়েক দিন আগেও বিএনপির প্রার্থী ও তার লোকজন ভয়ভীতি প্রদর্শন করে।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহনাজ পারভীন জানান, আহত ব্যক্তির মাত্রারিক্ত রক্তক্ষরণের কারণে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রকিবুজ্জামান জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আহতের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ করেনি। করলে তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আরও পড়ুন:

নির্বাচনি সহিংসতায় নড়াইলে পুলিশসহ আহত ১০

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম