নির্বাচনি সহিংসতায় নড়াইলে পুলিশসহ আহত ১০

নড়াইল প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৬, ১০:১৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১০:১৩

নির্বাচনি সহিংসতা

নড়াইলের বাওইসোনায় ইউনিয়ন পরিষত নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ কনস্টেবল ফারুক হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার রাত ৯টায় চরকেকানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনি প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফোরকান মোল্যা এবং বিদ্রোহী প্রার্থী চুন্নু শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ১০জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: প্রার্থিতা প্রত্যাহার না করায় ধান কাটতে বাধা

ফোরকান অভিযোগ করে বলেন, ডুমুরিয়া থেকে চরডুমুরিয়া যাওয়ার পথে চুন্নুর সমর্থকেরা তার সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় মোটরসাইকেল ভাঙচুরসহ সমর্থকদের মারধর করা হয়।

এ অভিযোগ অস্বীকার করে চুন্নুর সমর্থকরা জানান, ফোরকান সমর্থকেরা প্রথমে তাদের ওপর হামলা চালায়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়াদুল হক বলেন, কনস্টেবল ফারুকের মাথায় ইটের আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে