হাসপাতালে নিয়োগ বাবুর্চির সহকারী হিসেবে, দায়িত্ব পালন করছেন ওয়ার্ড বয়ের

ফরিদপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় বাবুর্চির সহকারী হিসেবে কাজ করলেও ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করেন এমন এক ব্যক্তির সন্ধান পেয়েছেন দুদকের কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালটিতে দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই ব্যক্তি দুদকের কর্মকর্তাদের জানান, তিনি বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেন, তবে দায়িত্ব পালন করেন ওয়ার্ড বয়ের।

দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে রোগীদের চিকিৎসাসেবা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়া, দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পাঠানো, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগে অর্থ আত্মসাৎ এবং সরকারি ওষুধ বাইরে বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।

দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বলেন, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি, দালাল চক্রের মাধ্যমে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো, আউটসোর্সিং নিয়োগে অনিয়ম এবং কেনাকাটাসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযান চালানো হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইবে দুদক
সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি
গ্রাহকের অর্থ আত্মসাৎ করে পাচার, সুভাস্তু ডেভেলপমেন্টের বিরুদ্ধে অ্যাকশনে দুদক
সর্বশেষ খবর
সালমান খানের সঙ্গে চাঁদনীর হ্যান্ডশেক, তারপর ৭দিন কী করেছিলেন নায়িকা
সালমান খানের সঙ্গে চাঁদনীর হ্যান্ডশেক, তারপর ৭দিন কী করেছিলেন নায়িকা
সরকারের অর্থনৈতিক নীতিতে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
সরকারের অর্থনৈতিক নীতিতে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে যুক্ত হলো নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা, কাজ করবে যেভাবে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে যুক্ত হলো নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা, কাজ করবে যেভাবে
বাংলাদেশকে হতাশ করে খেলছে আফগানিস্তান
বাংলাদেশকে হতাশ করে খেলছে আফগানিস্তান
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা