আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ অক্টোবর ২০২৬, ১৫:৫০ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৫:৫০

হুথিদের হামলার কারণে বন্ধ হয়ে আছে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ বিমানবন্দর। এতে করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরে যাত্রার অপেক্ষায় থাকা আরও ১৮ ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) দুপুরে বেবিচকের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়। 

এর আগে গত তিন দিন থেকে আজ সকাল পর্যন্ত ১০টা ফ্লাইট বাতিল করা হয়। এ নিয়ে মোট ২৮টি ফ্লাইট বাতিল করা হলো। এতে করে শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েছেন ৪৮৫১ যাত্রী। 

বেবিচক জানায়, যেহেতু রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম এখনও চালু হয়নি, তাই এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের চারটি, ইউএস-বাংলার দুটি, সৌদি এয়ারলাইনসের তিনটি, রিয়াদ এয়ারের তিনটি এবং ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি। 

রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম চালু হলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানায় বেবিচক।

/আইএএম/
সম্পর্কিত
মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, পরীক্ষা করছে এসআরবি
শাহজালাল বিমানবন্দরে দিন-রাত অনিশ্চয়তায় কাটছে হাজার হাজার যাত্রীর 
হুথিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ  ঢাকা থেকে ১০ ফ্লাইটে সৌদি যাওয়া আটকে গেলো সাড়ে তিন হাজার যাত্রীর
সর্বশেষ খবর
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদি আকাশ
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদি আকাশ
সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি
সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি
মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেওয়া বন্ধ করে দেয়?
মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেওয়া বন্ধ করে দেয়?
বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা