গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৬, ১৪:১৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৪:১৪

দুর্ঘটনা

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আহতদের মধ্যে ১০ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। এরা হলেন- নাজমা (১১), শাহিনুর (৪০), প্রণব সাহা (৩০), মোজাম্মেল হোসেন (৩০), আমজাদ হোসেন (৩৫), মোহিত (২৭) ও মহিন (১৯) । তাদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন গ্রামে।

আরও পড়ুন- ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

পুলিশ ও আহতরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী দিগন্ত পরিবহনের একটি নাইট কোচ ঘোনাপাড়া অতিক্রম করার সময় বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় । এতে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন- ‘অনিবন্ধিত সিম চিরতরে বন্ধ করা হবে’

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান