ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৬, ১০:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১০:৫১

নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভাণ্ডারদহ গ্রামে চার বছরের ছেলে ফারদিনকে হত্যার পর মা সেলিনা বেগম আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলো উপজেলার ভাণ্ডারদহ গ্রামের আব্দুল আলিমের ছেলে ও স্ত্রী।

উপজেলার চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জানান, প্রায় সাত বছর আগে সেলিনার সঙ্গে আলিমের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই আলিম ঢাকা বিমানবন্দরে চাকরি করতেন। বিয়ের পর পরিবার নিয়ে তিনি ঢাকায় থাকতেন। সম্প্রতি তাদের পরিবারে আর্থিক সংকট দেখা দিলে এক সপ্তাহ আগে আলিম দুই সন্তানসহ তার স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখে যান। কিন্তু আলিমের এ সিদ্ধান্ত তার স্ত্রী মেনে নিতে পারেননি।

আরও পড়ুন: ফের রাজধানীতে মায়ের হাতে শিশুপুত্র খুন

সোমবার সকালে সেলিনা তার আরেক সন্তান তাহসিনকে ঘরে আসতে বললে সে খেলার কথা বলে বাইরে চলে যায়। পরে ফারদিনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর সেলিনা নিজে সেই ওড়না দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বড়াইগ্রাম থানার একদল পুলিশ লাশ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়।

আলিম এ প্রসঙ্গে বলেন, ওভারটাইম না থাকায় আর্থিক সমস্যা দেখা দেওয়ায় স্ত্রী-সন্তানদের কিছুদিনের জন্য বাড়িতে রেখে গিয়েছিলেন। এরই মধ্যেই যে সেলিনা এমন ঘটনা ঘটাবে তা তিনি কল্পনাও করেননি।

বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, মৃতদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সেলিনার বাবা আব্দুল হালিম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম