ভারতের কাছ থেকে গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করে নেবো: নাহিদ ইসলাম

মাদারীপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ২০:০৮ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ২০:০৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গঙ্গা চুক্তি এ বছর শেষ হবে। ভারতের কাছ থেকে আমাদের গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করে নেবো। বাংলাদেশকে আর কোনও আধিপত্য শক্তির আওতায় আসতে দেবো না।’

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারের ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, চাকরির নিয়োগ বাণিজ্যসহ বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এ সমাবেশের আয়োজন করে এনসিপির জেলা শাখা।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। আর পররাষ্ট্রমন্ত্রী বিদেশের মানুষেরও নিরাপত্তা দিতে পারছে না। জুলাই সনদের কথা বলে বর্তমান সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে।’ 

তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নের জন্য এনসিপি মাঠে আছে। ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে।’

এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনোভাবে কারচুপি করতে দেওয়া হবে না বলে এনসিপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘তারেক রহমানের বর্তমান সরকার নাকি জাতীয়তাবাদী সরকার। শুধু মুখে না বলে তাদেরকে প্রমাণ করতে হবে, বাংলাদেশের মানুষের স্বার্থ কতটুকু তারা রক্ষা করতে পেরেছে। নয়তো ধরে নেবো আন্ডার টেবিল ও সমবোঝার মধ্যে আছে।’

জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেন হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক হাসিবুল্লাহসহ অনেকেই।

/এফআর/
সম্পর্কিত
পেরুর ৮৪ কোটি ডলারের বন্দর প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত
মাত্র ১২ মিনিটে গুজরাটে ৮ কোটি রুপির স্বর্ণ গায়েব
ভারতের কথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সরকারি স্কুলে ভর্তিতে ফিরছে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
সরকারি স্কুলে ভর্তিতে ফিরছে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেলেন মা, পাশাপাশি দাফন
ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেলেন মা, পাশাপাশি দাফন
বিওএ থেকে সাবেক তারকা ফুটবলার সাব্বিরসহ তিনজনের পদত্যাগ
বিওএ থেকে সাবেক তারকা ফুটবলার সাব্বিরসহ তিনজনের পদত্যাগ
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না