ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেলেন মা, পাশাপাশি দাফন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ২০:৩৯ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ২০:৩৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে মায়েরও মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ছেলের মৃত্যুর পর দাফন করার জন্য দুপুরে কবরস্থানে নেওয়া হয়। তখন মায়েরও মৃত্যু হয়। রায়গঞ্জের ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে বেতুয়া গ্রামের সাইফুল ইসলাম সরকার (৬০) মারা যান। তিনি বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুর পর পরিবারের সদস্য ও স্বজনেরা ভেঙে পড়েন। দুপুর ১টার দিকে জানাজা ও দাফনের জন্য লাশ বাড়ি থেকে স্থানীয় কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর সোয়া ১টার দিকে সাইফুলের মা তারা বানু (৯০) মারা যান।

তারা বানুর নাতি কলেজশিক্ষক আজিজুল হক বলেন, দাদির পাঁচ ছেলে ও চার মেয়ে। আগেই এক চাচা মারা গেছেন। প্রায় ২০ বছর আগে দাদার মৃত্যু হয়। আজ দ্বিতীয় ছেলের মৃত্যুর পর শোক সইতে না পেরে দাদির মৃত্যু হয়। বিকালে আসরের নামাজের পর তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

মা ও ছেলে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন বলেন, জানাজা শেষে বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে দুপুরে ছেলেকে ও বিকালে মাকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

সলঙ্গা এলাকায় শিশুদের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান মোস্তফা জামান বলেন, একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে বেতুয়া গ্রামে শোক বিরাজ করছে। তিনি দুই জনের আত্মার মাগফিরাত কামনা করেন।

সলঙ্গা থানার ওসি আসলাম আলী বলেন, মা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। ছেলের হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েন। এরপর তিনিও জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছেন। ঘটনাটি মর্মান্তিক।

/এফআর/
সম্পর্কিত
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ মারা গেছেন 
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
সর্বশেষ খবর
ফারজানা রুপার পক্ষে লড়তে চান যুক্তরাজ্যের দুই আইনজীবী
ফারজানা রুপার পক্ষে লড়তে চান যুক্তরাজ্যের দুই আইনজীবী
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ মারা গেছেন 
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ মারা গেছেন 
ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ
পাম্পে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪
পাম্পে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী