মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। তবে অবরোধের প্রায় এক ঘণ্টা পর সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিক তরিকুল, মাহফুজ ও হাসমত আলী জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নামেন। বুধবার বেতন দেওয়ার তারিখ থাকলে না দিয়ে টালবাহানা করতে থাকে। এদিকে আজকে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

এর জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করতে ও বেতনের পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। শ্রমিকরা প্রস্তাব উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকেন। এ সময় মহাসড়কে উভয় পাশে দীর্ঘ যানজটের তৈরি হয়। এক পর্যায়ে পুলিশ পেছনে ফিরে এসে মহাসড়ক অবরোধে থাকা শ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতনের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব জানিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করি। তারা অনুরোধে সাড়া না দিয়ে মহাসড়ক অবরোধ অব্যাহত রাখে। পরে তাদের বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাদের যে অভিযোগ কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়া হয়েছে, তা সঠিক নয়।

/এফআর/
সম্পর্কিত
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের লক্ষ্য সরকারের
ভারত থেকে সড়কপথে ২০ দেশ পেরিয়ে পৌঁছনো যাবে লন্ডনে!
সাজেকে ফের অবরোধের ঘোষণা, অনিশ্চয়তায় পর্যটকেরা
সর্বশেষ খবর
দুর্নীতি করেও টিকতে পারেনি, ফেরত দিতে হলো সরকারি ১২ লাখ টাকা
দুর্নীতি করেও টিকতে পারেনি, ফেরত দিতে হলো সরকারি ১২ লাখ টাকা
লাল কার্ড দেখলেন হামজা চৌধুরী
লাল কার্ড দেখলেন হামজা চৌধুরী
চোরাচালানের নতুন কৌশল ও রুট উন্মোচন: ১ কোটি ১৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
চোরাচালানের নতুন কৌশল ও রুট উন্মোচন: ১ কোটি ১৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
এখনও কাঁদে নিদারাবাদ, আজও পাওয়া যায়নি একজনের লাশ
এখনও কাঁদে নিদারাবাদ, আজও পাওয়া যায়নি একজনের লাশ
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে