মধ্যরাতে লাগা আগুনে পুড়লো মসজিদ ও দোকানপাট

গাজীপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৬, ১০:১০ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১০:১০

গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়েছে মসজিদ, বেশ কয়েকটি দোকান, ঝুট গুদাম, তুলা গুদাম ও ভাঙ্গারি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার ২নং সিঅ্যান্ডবি বাজারে সাখাওয়াত ও আকতারের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে রফিকুল ইসলামের স্যানেটারি দোকান, ফালান মিয়ার মুরগির দোকান, সফিকের ঝুট গুদাম এবং তুলার গুদাম, ভাঙ্গারির দোকান ও বায়তুল জান্নাত জামে মসজিদ পুড়ে যায়।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন দ্রুত ছড়াতে থাকলে পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। চারটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ৫টা ৪৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিক হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

/এফআর/
সম্পর্কিত
নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো ছেলে
শাহজালালে স্টোর বিল্ডিংয়ে আগুন, নেভালেন কর্মীরা
‘পূজার ছুটিতে সৈকতে ভিড়, ফাঁকা রিসোর্ট’ আগুনের ঘটনায় কতটা প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটনে?
সর্বশেষ খবর
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক