নির্বাচনি সহিংসতা: শ্রীপুরে প্রার্থীকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ১০:১১আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১০:১৫

গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচনের এক  প্রার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আক্তার হোসেন খন্দকার (৪৫)। মঙ্গলবার রাতে গাজীপুর সদর উপজেলার বনকড়া আমুনা এলাকায় এ ঘটনা ঘটে।

আক্তার হোসেন প্রহ্লাদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নিহতের ভাতিজা লতিফ খন্দকার জানান, মঙ্গলবার রাতে নির্বাচনি এলাকায় গণসংযোগ শেষে গাজীপুর সদর উপজেলার আমুনা গ্রামে তার এক আত্মীয়ের জানাজা পড়তে যান আক্তার হোসেন। জানাজা শেষ হয় রাত সাড়ে ৯টার দিকে। নামাজ শেষে তিনি ও তার চাচাতো ভাই জমির খন্দকার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বনকুড়া আমুনা এলাকায় রাস্তা খারাপ হওয়ার কারণে জামির মোটরসাইকেল থেকে নেমে হাঁটতে থাকেন। আক্তার হোসেন গতি কমিয়ে মোটরসাইকেল নিয়েই এগোচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত আক্তার হোসেনকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়তে পারেন: চতুর্থ ধাপে নীলফামারীতে ইউপি নির্বাচন ৭ মে

খবর পেয়ে রাত ১২টার দিকে জয়দেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী