এক ইন্ধনেই বন্ধ শতাধিক কারখানা, নেপথ্যে কারা জানালো পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ১৪:১২ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৪:১২

ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে প্রায় শতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে কারখানাগুলোতে কাজ শুরু হলেও পরে শ্রমিকেরা কাজ বন্ধ করে ভেতরে অবস্থান নেন। বহিরাগতদের ইন্ধনে শ্রমিকেরা কাজ বন্ধ করেছেন বলে দাবি করেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকায় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে দেয়।

বুধবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১-এর আওতাধীন সব এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। কোথাও যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা নেই। শিল্পাঞ্চলের পরিবেশও স্বাভাবিক রয়েছে।

সকালে সব কারখানায় কাজ শুরু হয়েছিল জানিয়ে তিনি বলেন, শ্রমিকেরাও কাজে যোগ দিয়েছিলেন। পরে অন্য এলাকা থেকে আসা কিছু বহিরাগত ব্যক্তির ইন্ধনে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেন। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকায় কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে দেয়। এরপর তারা ধীরে ধীরে কারখানা থেকে বের হয়ে চলে যান।

সড়ক অবরোধের চেষ্টা প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন, আজ সাভারে আল-মুসলিম কারখানা থেকে পদ্মার মোড় পর্যন্ত শ্রমিকেরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছিলেন। তবে দ্রুতই তা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতার কথা উল্লেখ করে এসপি বলেন, ঢাকা জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যৌথভাবে কাজ করছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও মোতায়েন করা হয়েছে।

পিকেটিংয়ের সময় একজনকে আটকের তথ্য জানিয়ে তিনি বলেন, এ এলাকায় পিকেটিংয়ের সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগের কোনো মামলা রয়েছে বলে জানা গেছে। তাকে আশুলিয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই চলছে।

প্রায় শতাধিক কারখানা বন্ধ থাকার বিষয়ে এসপি বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক ছিল। কারখানাগুলোতে উৎপাদনও চলছিল। পরে শ্রমিকেরা কাজ বন্ধ করে দেওয়ায় কারখানাগুলো বন্ধ হয়ে যায়। তবে এ এলাকায় কোনও সহিংসতা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি খোঁজ নিয়েছেন। তার ধারণা, নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছে নেই।

/আরএইচ/
সম্পর্কিত
তৃতীয় দিনের আন্দোলনে ফের উত্তপ্ত ফতুল্লা, শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন
অন্তরঙ্গ ভিডিও ধারণ করে চাঁদা দাবি, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার
সর্বশেষ খবর
ব্যাটারিচালিত অটোরিকশার বৈধতা পেতে যা যা লাগবে
ব্যাটারিচালিত অটোরিকশার বৈধতা পেতে যা যা লাগবে
ডেঙ্গু আক্রান্ত ফুয়াদ, ট্রাইব্যুনালে চাইলেন সময়
ডেঙ্গু আক্রান্ত ফুয়াদ, ট্রাইব্যুনালে চাইলেন সময়
প্রি-পেইড মিটারের রিচার্জ সেবা নিয়ে যে বার্তা দিলো ডেসকো
প্রি-পেইড মিটারের রিচার্জ সেবা নিয়ে যে বার্তা দিলো ডেসকো
জার্সি বিক্রিতে মেসিকে টপকালেন লেভানডোভস্কি, আছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভানও
জার্সি বিক্রিতে মেসিকে টপকালেন লেভানডোভস্কি, আছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভানও
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান