গাজীপুরে শাশুড়িকে হত্যার দায়ে জামাতাসহ ৪ জনের যাবজ্জীবন

গাজীপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ২২:২৪আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২২:৩৯

গাজীপুরে আলেয়া বেগম (৪০) নামে এক নারীকে হত্যার দায়ে তার জামাতাসহ ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

যাবজ্জীবন বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন

সাজাপ্রাপ্তরা হলেন, নিহতের জামাতা গাজীপুর সিটি করপোরেশনের চান্দপাড়া এলাকার সাইফুল ইসলাম, একই এলাকার দোলোয়ার হোসেন, খলিল ও কড্ডা নান্দুন এলাকার মাসুদ। আসামিদের সবার বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকার মো. শাহজাহানের স্ত্রী আলেয়া বেগম (৪০) মহানগরের চান্দপাড়া এলাকায় তার জামাতা সাইফুলের বাড়িতে একই সঙ্গে বাস করতেন। পারিবারিক কলহের জেরে ১৯৯৪ সালের ৩০ অক্টোবর জামাতা সাইফুল, সাইফুলের চাচাতো ভাই দেলোয়ার, মাসুদ এবং খলিল হাত-পা বেঁধে আলেয়া বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। পরে পুলিশ জামাতা সাইফুলকে গ্রেফতার করলে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ অভিযুক্ত চার জনের বিরুদ্ধে ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দেন। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বুধবার আদালত এ রায় দেন। এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  গ্রেফতারের প্রতীকী ছবি নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় দুই স্কুলশিক্ষক গ্রেফতা

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শরীফ ফজলে রাব্বী ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর, এম এ আউয়াল প্রমুখ।

/এসএনএইচ/টিএন/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম