আসামি ধরতে গিয়ে গুলিসহ পিস্তল হারালেন এসআই, উদ্ধার হলো যেভাবে

গাজীপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হারিয়ে যাওয়া পুলিশের সেই পিস্তল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার বারবৈকা মুচিপাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করে পুলিশ। এ সময় পিস্তলে লোড করা এক রাউন্ড গুলিও পাওয়া যায়।

বাসন থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ মল্লিক জানান, চান্দনা চৌরাস্তার উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উনিশে টাওয়ার-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা। পরে আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে তখনও তার সঙ্গে পিস্তলটি ছিল। আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর তিনি পিস্তলটি খুঁজে পাচ্ছিলেন না। তবে কোথায় বা কীভাবে পিস্তলটি হারিয়েছে, তা নিশ্চিত হতে পারেননি। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়।

জিএমপির বাসন থানার ওসি হারুন অর রশিদ পিস্তল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার (৩১ অক্টোবর) বিকালে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন এসআই পারভেজ মল্লিক। পরে থানায় ফিরে তিনি পিস্তলটি খুঁজে না পেয়ে বিষয়টি জানান। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাসন থানার টিএন্ডটি সড়কের বারবৈকা (মুচিপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রফেসর সিরাজুল ইসলামের চারতলা ভবনের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তলে এক রাউন্ড গুলি লোড করা অবস্থায় ছিল।

/আরএইচ/
সম্পর্কিত
তল্লাশি করতে গিয়ে কুবি শিক্ষার্থীদের হাতে আটক দুই পুলিশ সদস্য
পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা
পদন্নোতি পেয়ে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা
সর্বশেষ খবর
শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
মক্কা প্যাক্ট অনুমোদন দিলো তুর্কি পার্লামেন্ট
মক্কা প্যাক্ট অনুমোদন দিলো তুর্কি পার্লামেন্ট
ট্রেন-বিমানের ঘড়িতে ১২ ঘণ্টার বদলে ২৪ ঘণ্টার হিসাব কেন?
ট্রেন-বিমানের ঘড়িতে ১২ ঘণ্টার বদলে ২৪ ঘণ্টার হিসাব কেন?
মুখের কালচে দাগছোপ নিয়ে চিন্তা? ব্যবহার করুন ঘরোয়া ৩ প্যাক
মুখের কালচে দাগছোপ নিয়ে চিন্তা? ব্যবহার করুন ঘরোয়া ৩ প্যাক
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা