শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১

পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান আন্দোলনের সুযোগ নিয়ে ‘ছদ্মবেশে’ পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছে পৌর ছাত্রদল। বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌর ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। মিছিলে নেতৃত্ব দেন শ্রীপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিফাত বেপারী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আসপাডা মোড় থেকে আনসার রোড মোড় পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল থেকে ‘শ্রমিক-বিএনপি ভাই ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’, ‘হৈ হৈ রৈ রৈ, আওয়ামী লীগ গেল কই’, ‘হৈ হৈ রৈ রৈ, যুবলীগ গেল কই’, ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেল কই’, ‘আওয়ামী লীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘বাড়াবাড়ি করিস নারে, পিঠের চামড়া রাখব নারে’ এবং ‘রাজপথে নামিস নারে, পিঠের চামড়া রাখব নারে’ এমন বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম, সাবেক সহসাংগঠনিক সম্পাদক বেলাল প্রধান, আবুল হাসেম, শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাচ্চু প্রধান ও লেয়াকত আলী, বিএনপি নেতা নুরুজ্জামান ও মফিজ উদ্দিন, পৌর যুবদল নেতা রাসেল খান, শ্যামল, মারুফ, ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি আলম, কৃষকদল নেতা হিরণ, যুবদল নেতা সোহেল ও রাকিব, ছাত্রদল নেতা আমিনুল, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম রিয়াদ এবং ছাত্রদলের সদস্য রাদি, মাসুদ ও ফয়সালসহ অনেকে।

/আরএইচ/
সম্পর্কিত
ন্যুনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভার তারিখ নির্ধারণ
সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
সকালে আবার আন্দোলনের ঘোষণা দিয়ে হলে ফিরলেন হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা
৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা
এক বলে ২৮৬ রান! সত্যি নাকি রূপকথা?
এক বলে ২৮৬ রান! সত্যি নাকি রূপকথা?
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
এবার আরও দ্রুত হবে ব্লুটুথ, নতুন প্রযুক্তিতে গতি বাড়বে প্রায় চার গুণ
এবার আরও দ্রুত হবে ব্লুটুথ, নতুন প্রযুক্তিতে গতি বাড়বে প্রায় চার গুণ
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ