আশুলিয়ায় পোশাক তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

সাভার প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ১৭:১২ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৭:১২

 
ঢাকার সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রীতি গ্রুপের একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কারখানা ভবনের শীর্ষ তলায় (টপ ফ্লোর) সুতার গুদামে (ইয়ার্ন স্টোর) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও কর্মীদের তৎপরতায় প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনের শীর্ষ তলায় যেখানে সুতা ও থ্রেড মজুত রাখা হয়, সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে কারখানার অভ্যন্তরীণ স্প্রিংকলার সিস্টেম সক্রিয় থাকায় এবং তাদের নিজস্ব ফায়ার ফাইটিং টিম তাৎক্ষণিকভাবে কাজ করায় আগুন দ্রুত নিভে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তারা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগেও গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় আশুলিয়ার একই কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়।

/এফআর/
সম্পর্কিত
সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরিতে আগুন দিলো দুর্বৃত্তরা
হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মাঠে শতাধিক পুলিশ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর
সর্বশেষ খবর
দাকোপে বিএনপির কার্যালয়ে আগুন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় একজন আটক
দাকোপে বিএনপির কার্যালয়ে আগুন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় একজন আটক
প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো মেহেরপুর
প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো মেহেরপুর
কুয়েতে যৌথ সামরিক কেন্দ্র গড়ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ
কুয়েতে যৌথ সামরিক কেন্দ্র গড়ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ
বাস-ট্রাক স্ট্যান্ড চাঁদা নিয়েই কোটিপতি ট্রাফিক ইন্সপেক্টর, দম্পতির বিরুদ্ধে মামলা
বাস-ট্রাক স্ট্যান্ড চাঁদা নিয়েই কোটিপতি ট্রাফিক ইন্সপেক্টর, দম্পতির বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা