পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর

পাবনা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ১৩:০১ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৩:০৩

পাবনার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কয়েকজন যুবক বুধবার রাত সাড়ে ১২টার দিকে কার্যালয়টিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, দুর্বৃত্তরা প্রথমে ব্যাংকের সাইনবোর্ডে আগুন দেয়। এরপর কার্যালয়ের থাই গ্লাস ভাঙচুর করে অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আগুনের শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন কার্যালয়ের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাব। তার চিৎকার শুনে বাড়ির মালিক, ব্যাংকের কর্মচারী ও স্থানীয়রা ছুটে আসেন। তাদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় কার্যালয়টি।

গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনও কাগজপত্রের ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে পুলিশ আবার ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২
চাপ ছাড়াই নলকূপে উঠছে পানি, জ্বলছে আগুন
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
সর্বশেষ খবর
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
উড্ডয়নের ঠিক আগে এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাক আতঙ্ক
উড্ডয়নের ঠিক আগে এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাক আতঙ্ক
নাকের গড়ন বুঝে বাছুন নাকছাবি
নাকের গড়ন বুঝে বাছুন নাকছাবি
তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান