অভিযানে এক উপজেলার ৫ ক্লিনিকের কার্যক্রম বন্ধ, জরিমানা আড়াই লাখ

সাভার (ঢাকা) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ১৭:৩৩ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৭:৩৩

ঢাকার ধামরাইয়ে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ছয়টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পাঁচ ক্লিনিকের সব কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত ধামরাই পৌর শহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালতটির নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার।

আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার ইসলামপুর ও কালামপুর এলাকার বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে আকস্মিক পরিদর্শনে যান কর্মকর্তারা। এ সময় বৈধ লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং আলাদীনস জেনারেল হাসপাতাল— এই চারটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় নথিপত্র না থাকায় সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং কালামপুর হারুন জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি পাঁচটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই নিয়মিত অভিযান চালানো হয়েছে। লাইসেন্সবিহীন এবং অবৈধভাবে পরিচালিত এসব চিকিৎসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আগামীতেও এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা সিভিল সার্জন ডা. জাকারিয়া মাহমুদ, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আহমেদুল হক তিতাসসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এফআর/
সম্পর্কিত
আশুলিয়ায় পোশাক তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মাঠে শতাধিক পুলিশ
শ্রমিক-পুলিশ সংঘর্ষ: রাবার বুলেটে আহত দুই শ্রমিক, পুলিশ বলছে ছোড়া হয়নি
সর্বশেষ খবর
কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন খেয়েও কমছে না ওজন কোন ভুলে?
কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন খেয়েও কমছে না ওজন কোন ভুলে?
খুলনায় বিমানবন্দর নির্মাণে ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি করবে সরকার
খুলনায় বিমানবন্দর নির্মাণে ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি করবে সরকার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড: আদালত বললেন ‘সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন জরুরি’
মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড: আদালত বললেন ‘সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন জরুরি’
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি