নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৩৭ কিশোর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ২১:২৬ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২১:২৬

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সন্দেহে ৩৭ কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে শহরের মোল্লারচর সংলগ্ন নদীতীর থেকে তাদের আটক করা হয়। আটক কিশোরদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধলেশ্বরী নদীতে নোঙর করা কার্গো জাহাজের কাছে ট্রলারে জড়ো হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি পালনের গোপন তথ্য পেয়ে নদী তীরে অবস্থান নেয় পুলিশ। এ সময় ট্রলারে করে দলবদ্ধভাবে আসা কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আরও কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। সবমিলিয়ে ৩৭ জনকে আটক করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, এর আগে ওই স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি পালনের ঘটনা ঘটেছিল। সেখানে আবারও একইভাবে কর্মসূচি পালনের তথ্য ছিল। এ ঘটনায় মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মহাসড়কে আগুন
‘জেলা ছাত্রলীগ সভাপতি হুমকি দিয়েছে’, হামলার জন্য আ.লীগকে দায়ী করলেন নুসরাত
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন পেতে দিতে হবে বাড়তি ৪ তথ্য
ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন পেতে দিতে হবে বাড়তি ৪ তথ্য
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে ডুবিয়ে দেওয়া হলো এক সময়ের দ্রুততম জাহাজ
কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে ডুবিয়ে দেওয়া হলো এক সময়ের দ্রুততম জাহাজ