গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

গাজীপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৯

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার কারণে জেলার শিল্পাঞ্চলে অন্তত ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে রবিবার (১৫ নভেম্বর) থেকে অন্তত ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফার ইস্ট, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিংসের আওতাধীন এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এপেক্স টেক্সটাইলস প্রিন্টিং মিলস লিমিটেড, এপেক্স ল্যানজারি লিমিটেড, এপেক্স ল্যানজারি লিমিটেড (এক্সটেনশন), এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেড ও এপেক্স ফ্যাশন ওয়্যার লিমিটেড। এ ছাড়া মৌচাক এলাকার মোয়াজ্জউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ আরও কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

কারখানাগুলোর বন্ধের নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি নিয়ে সরকারের ঘোষণার পর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেও কর্তৃপক্ষ কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালু রাখার চেষ্টা করেছে। তবে শ্রমিকেরা বেআইনিভাবে নিজ নিজ কর্মস্থলে নির্ধারিত কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ কারণে কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

/আরএইচ/
সম্পর্কিত
খুলনায় দুই বছরে ২২২ হত্যা: দ্রুত জামিনে খুন করছে আসামিরা, বলছেন বিএনপির নেতারা
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি কত হতে পারে, কী প্রস্তাব আসছে মালিকপক্ষ থেকে?
পুলিশ দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে নারীর কাছে মিললো ইয়াবা-চাকু
সর্বশেষ খবর
রোমান সেনাপতির পরাজয়ের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রকে খোঁচা আরাঘচির
রোমান সেনাপতির পরাজয়ের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রকে খোঁচা আরাঘচির
মাছ-মাংসের বাজারে আগুন, স্বস্তি কেবল সবজিতে
মাছ-মাংসের বাজারে আগুন, স্বস্তি কেবল সবজিতে
খুলনায় দুই বছরে ২২২ হত্যা: দ্রুত জামিনে খুন করছে আসামিরা, বলছেন বিএনপির নেতারা
খুলনায় দুই বছরে ২২২ হত্যা: দ্রুত জামিনে খুন করছে আসামিরা, বলছেন বিএনপির নেতারা
কান্দাহারে রেডিওতে ক্রিকেট সম্প্রচার নিষিদ্ধ করেছে তালেবান
কান্দাহারে রেডিওতে ক্রিকেট সম্প্রচার নিষিদ্ধ করেছে তালেবান
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর