বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাবা ও ছেলে। রবিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির এ ঘোষণা দেন।

বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মতের অমিল এবং দলটির সঙ্গে সম্পৃক্ত থাকার সময় হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন মিরান ফকির। তার দাবি, রাজনীতি সম্পর্কে তেমন ধারণা না থাকলেও তার বৃদ্ধ বাবাকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাকেও ভয় দেখিয়ে দলটিতে যুক্ত করা হয়। তবে বাবা-ছেলের কারও কোনও সাংগঠনিক পদ ছিল না; তারা শুধু দলের সদস্য ছিলেন।

মিরান ফকির জানান, বিএনপির সঙ্গে পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকাকালে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তার একটি ছোট ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সেখানেও ব্যবসা পরিচালনার সময় তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দলটির কার্যক্রমের সঙ্গে নিজেদের মতের মিল পাননি। মানুষকে আটক, হয়রানি ও মারধর, সংঘর্ষ এবং বিশৃঙ্খল কর্মকাণ্ডের মতো বিষয়গুলো তাদের অপছন্দ।

মিরানের দাবি, গতকাল রাতে তিন তরুণকে আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় তারা মর্মাহত হয়েছেন। টুঙ্গিপাড়ার মতো একটি ঐতিহাসিক স্থানে রাজনৈতিক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কাউকে মারধরের শিকার হতে হবে কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

মিরান ফকির বলেন, শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় রাজনৈতিক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষকে মারধর করা হয়, তাহলে এমন রাজনীতি আমরা চাই না। শেখ হাসিনার প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা রয়েছে। আমাদের রক্তের সঙ্গে তার রক্ত মিশে রয়েছে।

তিনি আরও জানান, নিজেদের সিদ্ধান্তেই বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন তারা। ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ারও ইচ্ছা নেই তাদের।

এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। বাবা-ছেলের তোলা হয়রানি ও ভয়ভীতির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যও জানা সম্ভব হয়নি।

/আরএইচ/
সম্পর্কিত
‘আর পড়বো না, নিটার ছেড়ে দেবো’ বলেও মারধর থেকে রেহাই পাননি ১৬ শিক্ষার্থী
খুলনায় দুই বছরে ২২২ হত্যা: দ্রুত জামিনে খুন করছে আসামিরা, বলছেন বিএনপির নেতারা
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি ও এপিসি মোতায়েন
সর্বশেষ খবর
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯
গোপনে ক্যামেরা-মাইক্রোফোন ব্যবহার করছে অ্যাপ? জেনে নিন বন্ধের উপায়
গোপনে ক্যামেরা-মাইক্রোফোন ব্যবহার করছে অ্যাপ? জেনে নিন বন্ধের উপায়
মুসলিম সাহিত্য সমাজের রেনেসাঁর লক্ষ্য আজও বাস্তবায়িত হয়নি: জাকির তালুকদার
মুসলিম সাহিত্য সমাজের রেনেসাঁর লক্ষ্য আজও বাস্তবায়িত হয়নি: জাকির তালুকদার
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল