‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ১৫:৪৮ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৫:৪৮

নাশকতা বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনও অবস্থাতেই মারণাস্ত্র কিংবা লাইভ বুলেট ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক আসাদুজ্জামান গনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেডসহ অন্যান্য কৌশল ব্যবহারের মাধ্যমে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসাদুজ্জামান গনি।

তিনি বলেন, গোপালগঞ্জে যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, তাদের হাত থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার থেকে ৮ প্লাটুন আনসার সদস্য মাঠে কাজ শুরু করেছেন। স্থানীয় জনগণ যত দিন আনসার বাহিনীর উপস্থিতি প্রয়োজন মনে করবে, তত দিন সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন।

আসাদুজ্জামান গনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্লাটুনভিত্তিক টহল পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

/আরএইচ/
সম্পর্কিত
অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে এবার ৮ প্লাটুন আনসার মোতায়েন
তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন
সর্বশেষ খবর
অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
ধামরাইয়ে অটোরিকশাচালক হত্যা: দুই আসামির যাবজ্জীবন
ধামরাইয়ে অটোরিকশাচালক হত্যা: দুই আসামির যাবজ্জীবন
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
রাশিয়ার সেতুতে টানা দ্বিতীয় দিন ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার সেতুতে টানা দ্বিতীয় দিন ইউক্রেনের ড্রোন হামলা
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়