নারায়ণগঞ্জে কারখানায় বন্ড সুবিধায় জালিয়াতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৬, ২২:৩১আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২২:৩৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ভূইগড় ‘ফিউচার এক্সেসসরিক্স’ নামে  একটি কারাখানায় বন্ড সুবিধায় আমদানি করা মামালা খোলা বাজারে বিক্রি করে রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। সম্প্রতি শুল্ক ও গোয়েন্দা অধিদফতর অভিযান চালিয়ে এ ফাঁকির কারসাজি ধরেন। তবে ওই সময় কারখানার মালিক মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন না।
অভিযানে অধিদফতরের সহকারী পরিচালক জোবায়দা খানম, সহকারী পরিচালক অশোক লাল ব্যানার্জী উপস্থিত ছিলেন।
জোবায়দা খানম জানান, ফিউচার এক্সেসসরিক্স কারখানাটির ধারণ ক্ষমতা ৬শ ৭৫ দশমিক ৮ মেট্রিকটন। কিন্তু সম্প্রতি কারখানাটি বন্ড সুবিধায় এর চেয়ে বেশি মালামাল আমদানি করেছে বলে খবর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা বুধবার অভিযান চালিয়ে ওই পরিমাণ মালামাল দেখতে পাইনি বরং কারখানায় অনেক খালি প্যাকেট সাজিয়ে রেখে মালামাল আছে বলে প্রমাণের চেষ্টা করা হয়েছে।কারখানায় প্রায় দুই থেকে আড়াইশ’ বান্ডেল মালামাল পাওয়া যায়নি। সেগুলো খোলা বাজারে বিক্রি করা হয়েছে ধারণা করা হচ্ছে। সে হিসাবে আমাদের ধারণা দুই থেকে আড়াই কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  songhorso কুয়েটে দরপত্র জমা নিয়ে আ.লীগ-ছাত্রলীগের সংঘর্ষ

প্রসঙ্গত, রফতানিমুখী প্রতিষ্ঠান পণ্য তৈরির জন্য শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ পেয়ে থাকে। তবে শর্ত হলো, উৎপাদিত পণ্য শতভাগ রফতানি করতে হবে। এ জন্য আমদানি করা এসব কাঁচামাল নির্দিষ্ট গুদামে (বন্ডেড ওয়্যারহাউজ) রাখতে হয়। একই পণ্য যারা দেশীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে আমদানি করে, তাদের নির্দিষ্ট পরিমাণে শুল্ক-কর পরিশোধ করতে হয়। কিন্তু বন্ড সুবিধায় আমদানি করা পণ্য যদি দেশের খোলা বাজারে বিক্রি করা হয় সেটা অবৈধ।

/এআর/টিএন/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম