পাগলা মসজিদের তহবিলে কত টাকা আছে, জানালেন ডিসি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ১৩:০২ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৩:০২

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। প্রায় পাঁচ মাস পর শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্সগুলো খোলা হয়। টাকা ছাড়াও এসব বাক্সে স্বর্ণালংকার, রুপার গয়না ও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

সকাল ৭টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে পাওয়া টাকা ৫১টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়। সেখানে মেঝেতে টাকা ঢেলে গণনার কাজ শুরু করেন মাদ্রাসার প্রায় ৪০০ শিক্ষার্থী, ১০ জন শিক্ষক এবং রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা। টাকা গণনার সময় নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দিনভর গণনা শেষে শনিবার সন্ধ্যায় মোট টাকার পরিমাণ জানা যাবে।

এর আগে গত ২৭ জুন ছয় মাস পর মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়েছিল। সেদিন গণনা শেষে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপার গয়না ও বিদেশি মুদ্রাও পাওয়া যায়।

জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের ব্যয় নির্বাহের পর অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখা হয়। বর্তমানে ব্যাংকে প্রায় ১১৪ কোটি ১৩ লাখ টাকা এবং অনলাইনে পাওয়া দানের আরও প্রায় ২৫ লাখ টাকা জমা আছে। এবারও অর্থ ব্যাংকে রাখা হবে।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ’ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক ব্যক্তি খরস্রোতা নরসুন্দা নদীর মাঝখানে মাদুরে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকায় থামেন। তাকে ঘিরে সেখানে বহু ভক্তের সমাগম হয়। ওই ব্যক্তির মৃত্যুর পর তার সমাধির পাশে গড়ে ওঠে একটি মসজিদ, যা পরবর্তী সময়ে পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।

কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর মসজিদটি অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্‌ফ এস্টেটের অধীনে পরিচালিত হচ্ছে এটি।

মসজিদটিকে ঘিরে মানুষের মধ্যে নানা বিশ্বাস ও জনশ্রুতি প্রচলিত রয়েছে। সেই বিশ্বাস থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে নগদ অর্থ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রী দান করেন।

/আরএইচ/
সম্পর্কিত
পাগলা মসজিদের ১৫ দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা
আবারও খুললো পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা
মাটির নিচ থেকে উঠে আসা ৫০০ বছরের ইতিহাস
সর্বশেষ খবর
চিকিৎসার রেফারেল কমিশনকে ফৌজদারি অপরাধ ঘোষণা করা হোক
চিকিৎসার রেফারেল কমিশনকে ফৌজদারি অপরাধ ঘোষণা করা হোক
অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
বিতর্কেও অধিনায়ক থাকছেন কামিন্স
বিতর্কেও অধিনায়ক থাকছেন কামিন্স
স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি