শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়িভাড়া বাড়ালে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সাভার পৌরসভার হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

সভায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, জেলা প্রশাসক ফরিদা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সাভার মডেল থানার ওসি সাইফুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতা, পোশাক কারখানার মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। তবে সভায় প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ছাড়া অন্য কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

বাড়ির মালিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সাধারণত প্রতি পাঁচ বছর পর শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করা হয়। তবে এবার অন্তর্বর্তী সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী তিন বছরের মাথায় নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড ইতিমধ্যে কাজ শুরু করেছে। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে একটি নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে।

তিনি বলেন, শ্রমিকদের দাবি ও মালিকদের প্রস্তাবের মধ্যে সমন্বয় করে একটি সিদ্ধান্ত আসতে পারে। তবে শ্রমিকদের বেতন যে বাড়বে, তা নিশ্চিত। এ অবস্থায় বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি। কেউ এ সময় বাড়িভাড়া বাড়ালে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মাধ্যমে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের বেতন বাড়ানোর পর বাড়িভাড়া বেড়ে গেলে তারা আবারও আর্থিক সংকটে পড়বেন। শ্রমিকদের কাছ থেকে বাড়িভাড়া পেয়ে বাড়ির মালিকেরা আয় করেন। তাই তাদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা উচিত। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনকে বাড়ির মালিকদের সঙ্গে আলাদাভাবে বসে আলোচনা করার অনুরোধ জানান তিনি।

মীর শাহে আলম বলেন, শ্রমিকেরা তাদের কাছে দাবি জানিয়েছেন, বেতন যে পরিমাণই বাড়ুক না কেন, বাড়ির মালিকেরা যেন সেই সুযোগে ভাড়া বাড়িয়ে না দেন। শুধু সাভার নয়, গাজীপুর, আশুলিয়া, ভালুকা, টঙ্গী, নারায়ণগঞ্জ, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কালিয়াকৈরসহ দেশের সব পোশাকশিল্প অধ্যুষিত এলাকার বাড়ির মালিকদের প্রতিই তার এ অনুরোধ।

সভায় পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানি রয়েছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগের বেশির ভাগ নেতাকর্মী দেশের বাইরে অবস্থান করছেন। সেখান থেকে তারা দেশের কিছু মানুষকে উসকানি দিচ্ছেন। তাদের উসকানিতে প্রভাবিত হয়ে একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। সরকার গুম, হত্যা কিংবা গুলি করে মানুষ হত্যার রাজনীতি করতে চায় না। এ কারণে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে কোনো পক্ষকে নাশকতা বা অস্থিতিশীলতা তৈরির সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করা গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না।

/আরএইচ/
সম্পর্কিত
‘টকশোতে আ.লীগের পক্ষে বললে জুতা দিয়ে পেটাবেন’ বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
কৃষক দল নেতাকে হত্যার ঘটনায় মামলা: প্রধান আসামি নিক্সন চৌধুরী
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
সর্বশেষ খবর
একদিন পরই বেশ কিছুটা বাড়লো স্বর্ণের দাম, ভরি কত 
একদিন পরই বেশ কিছুটা বাড়লো স্বর্ণের দাম, ভরি কত 
শাহজালালে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
শাহজালালে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
‘আন্ডারওয়ার্ল্ড’ কাঁপানো সুইডেন আসলামের উত্থান যেভাবে
‘আন্ডারওয়ার্ল্ড’ কাঁপানো সুইডেন আসলামের উত্থান যেভাবে
ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান আরও আগ্রাসী হয়েছে: ট্রাম্প
ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান আরও আগ্রাসী হয়েছে: ট্রাম্প
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক