শাহজালালে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ মোহাম্মদ রুহুল আমিন নামে এক যুবককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। তার কাছ থেকে ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা। সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়।

পাশাপাশি শরীরে অবৈধ কোনও বস্তু লুকিয়ে পাচার করা হচ্ছে কি না, তা নিশ্চিত হতে ওই যাত্রীকে স্ক্যান করা হয়। একপর্যায়ে তার কাছে স্বর্ণের বার লুকানো রয়েছে বলে তিনি স্বীকার করেন।

পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার সদস্যদের উপস্থিতিতে তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

/আইএএম/
সম্পর্কিত
গোপালগঞ্জের সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিলো একদল লোক
সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেফতার তিনজনের ৫ দিনের রিমান্ড
সেন্টমার্টিনে পর্যটকদের ‘জিম্মি’ দশা, ২০ টাকার ডিম কিনতে গুনতে হচ্ছে ৫০ টাকা
সর্বশেষ খবর
একদিন পরই বেশ কিছুটা বাড়লো স্বর্ণের দাম, ভরি কত 
একদিন পরই বেশ কিছুটা বাড়লো স্বর্ণের দাম, ভরি কত 
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম
‘আন্ডারওয়ার্ল্ড’ কাঁপানো সুইডেন আসলামের উত্থান যেভাবে
‘আন্ডারওয়ার্ল্ড’ কাঁপানো সুইডেন আসলামের উত্থান যেভাবে
ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান আরও আগ্রাসী হয়েছে: ট্রাম্প
ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান আরও আগ্রাসী হয়েছে: ট্রাম্প
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক