বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন, পেছন থেকে মাথায় গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ২৩:০৮ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২৩:১৯

নরসিংদীর শিবপুরে আলম মিয়া (৩৫) নামে এক দিনমজুরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া।

নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি কাঠ কাটা ও রাজমিস্ত্রির কাজ করে এবং বিভিন্ন সময় দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে একদল লোক গ্রামে আসে। এ সময় বাজার থেকে সড়ক দিয়ে বাড়ি যাওয়ার পথে আলম মিয়াকে পেছন থেকে মাথায় গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনার সময় আশপাশে কয়েকজন লোক থাকলেও ভয়ে এ বিষয়ে কোনও কথা বলতে চাননি তারা। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, ঘটনার আগের দিন সোমবার স্থানীয় এক ব্যক্তি আলম মিয়াকে হত্যার হুমকি দিয়েছিল। তবে কী কারণে তাকে হুমকি দেওয়া হয়েছিল, তা তারা জানেন না।

ওসি কোহিনূর মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের সঙ্গে কথা বলে হত্যার কারণ, কে বা ঘটনায় জড়িত তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

/এএম/ 
সম্পর্কিত
মাথায় ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা
১২ ঘণ্টায় এক জেলার ৬ স্থানে গুলি, একজন নিহত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
সর্বশেষ খবর
ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট 
ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট 
পোশাকশ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে বললেন ‘আমি জীবিত ও সুস্থ আছি’
পোশাকশ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে বললেন ‘আমি জীবিত ও সুস্থ আছি’
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স