নূর হোসেনের দুটি মামলায় দুই বাদীর সাক্ষ্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৬, ১৫:৫৯আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৫:৫৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুটি মামলায় গ্রেফতারকৃত নূর হোসেনের নামে চাঁদাবাজি ও মাদকের দুটি মামলায় সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বুধবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহারের আদালতে নূর হোসেনের উপস্থিতিতে ওই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
এর মধ্যে মাদকের মামলায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই শওকত হোসেন ও চাঁদাবাজি মামলার বাদী আবুল হোসেনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ জানান, নূর হোসেনের বিরুদ্ধে সাত খুন ছাড়াও আরও আটটি মামলা বিচারাধীন আছে। এর মধ্যে দুটি মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
গত ১২ নভেম্বর নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পর ১৩ নভেম্বর সাত খুনের দুটি মামলাসহ ১১ মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখায়। ১১টি মামলার মধ্যে সাত খুনের দুটি মামলা, চাঁদাবাজির তিনটি এবং অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে মামলাগুলো রয়েছে।

আরও পড়ুন:

নূর হোসেনের দুটি মামলায় দুই বাদীর সাক্ষ্য রাবি শিক্ষক ড. লিলন হত্যা মামলায় যুবদল নেতা উজ্জল কারাগারে

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম