সংবাদ সম্মেলনে রানা দাশগুপ্তের অভিযোগ

ইউপি চেয়ারম্যানের অত্যাচারে সংখ্যালঘু ৩০ পরিবারের দেশ ত্যাগ

যশোর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৬, ২০:৪৬আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ২০:৪৬

ইউপি চেয়ারম্যানের অত্যাচারে সংখ্যালঘু ৩০ পরিবারের দেশ ত্যাগ যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন ও তার বাহিনীর অত্যাচারে এলাকার অন্তত ৩০টি পরিবার দেশ ত্যাগে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
শুক্রবার ওই ইউনিয়নের কয়েকটি গ্রাম পরিদর্শনের পর বিকালে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগে করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুণ্ড, সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, যুগ্ম সাধারণ সম্পাদক যোগেশ দত্ত প্রমুখ।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সংবাদ সম্মেলনে রানা দাশগুপ্ত অভিযোগ করে বলেন, ‘শাহীন চেয়ারম্যান সুবিধাবাদী প্রকৃতির। যখন যে দল ক্ষমতায় আসে, তখন সেই দলের হয়ে আখের গোছান। তার বড় পরিচয় সন্ত্রাসী। তিনি যেন আগামী নির্বাচনে কোনও দলের মনোনয়ন না পান সেই দাবি জানাই।’ শাহীন চেয়ারম্যান পদে মনোনয়ন পেলে সংখ্যালঘুরা ভোট বর্জন করবে বলে তিনি হুশিয়ার উচ্চারণ করেন।

লিখিত বক্তব্যে রানা দাশগুপ্ত আরও বলেন, শাহীনুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন শুরু করেন। তার নির্যাতনে ইউনিয়নের কয়েকটি গ্রামের অন্তত ৩০টি পরিবারের দেড় শতাধিক সদস্য ভারতে চলে যেতে বাধ্য হয়েছেন। শাহীন চেয়ারম্যান ও তার বাহিনীর নির্যাতনে বারিখালি গ্রামের মোহন, হাজারী, চণ্ডী, বিজয়, বাদল, নিখিল, গোপাল, প্রসেন, দীপক, নিতাই, পবিত্র, অজিতের তিন ছেলে, মহাদেব, শান্তিরামের ছেলে, বলয়, তুষার, তপন, কুশপদ, দীপক, বিমল নিজেদের পরিবার নিয়ে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। এছাড়া বারীখালি গ্রামের ধীরেন, রানীয়ালি গ্রামের পঞ্চানন বিশ্বাস, মালিগাতি গ্রামের জয়দেব, বড়গোবিন্দপুর গ্রামের কার্তিক ভিটেছাড়া হয়েছেন।

তিনি অভিযোগ করেন, শাহীন চেয়ারম্যানের নেতৃত্বে ড. মহিতোষের কিশোরী মেয়েকে দুইদিন আটকে রেখে তিন বিঘা জমি লিখে নেওয়া হয়। পরে ওই পরিবারও দেশত্যাগে বাধ্য হন।

রানা দাশগুপ্ত জানান, শাহীন চেয়ারম্যানের অত্যাচারের বিষয়টি জানতে পেরে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। একজন আটকও হয়েছে। শাহীন চেয়ারম্যানকে আটকের জন্য পুলিশ সুপার ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন।

আরও পড়ুন:
পূর্ব সুন্দরবন জুড়ে রেড এলার্ট, প্রবেশাধিকার বন্ধ ঘোষণা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি