চুয়াডাঙ্গায় ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক আহাদ আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গাস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
জানা যায়, ক্লাসরুমে নোট দেওয়ার কথা বলে ওই শিক্ষার্থীকে গত শুক্রবার বিকালে বাড়িতে যেতে বলে শিক্ষক আহাদ আলী। এরপর ওই শিক্ষার্থী বাড়িতে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এসময় শিক্ষকের বাড়িতে কেউ ছিল না বলে জানায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী। পরে বিষয়টি ওই শিক্ষার্থী তার অভিভাবকদের জানালে বুধবার সকালে ক্ষুব্ধ অভিভাবক ও তার স্বজনরা হামলা চালায় ওই শিক্ষা প্রতিষ্ঠানে। এসময় মারধর করা হয় অভিযুক্ত আহাদকে।
এরপর রাতে ধর্ষিতার দুলাভাই মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় আহাদ আলীর নামে মামলা দায়ের করে।
আরও পড়ুন:
নবীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
/এআর/








