কুষ্টিয়ায় আ.লীগ প্রার্থীর দেহরক্ষী অস্ত্রসহ আটক

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ মে ২০১৬, ১২:৫১আপডেট : ০৭ মে ২০১৬, ১২:৫১

আটক

কুষ্টিয়ায় ভোট কেন্দ্রের আশপাশে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর দেহরক্ষীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের একটি কেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়।

কুষ্টিয়া র‌্যাব-১২ ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিবর বলেন, শনিবার সকালে ভোট চলাকালে কেন্দ্রের পাশ থেকে দেহরক্ষী আবদুর রহমানকে আটক করা হয়। তার কাছে থাকা শর্টগানটি চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের নামে লাইসেন্স করা।

তিনি জানান, নির্বাচনের আগের ও পরের সাত দিন বৈধ অস্ত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। আবদুর রহমান এ নিয়ম ভঙ্গ করে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম