যশোরের ঝিকরগাছায় নাভারন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারি প্রিজাইডিং অফিসারের হাত থেকে একদল দুর্বৃত্ত ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে। এর পরপরই এই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুজ্জামান জানান, বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ একদল লোক ওই ভোটকেন্দ্রে এসে সহকারী প্রিজাইডিং অফিসারের হাত থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে চলে যান। তবে তাদের পরিচয় জানা যায়নি। ব্যালট না থাকায় ভোট স্থগিত করা হয়েছে।
এই ঘটনায় সাজ্জাদ হোসেন নামের এক যুবককে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শাজাহান আলী।
আরও পড়ুন-
রাতেই ব্যালটে সিল: প্রিজাইডিং কর্মকর্তাসহ আটক ৪, ২টি কেন্দ্র স্থগিত
/এফএস/








