কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১০ মে ২০১৬, ১৩:১৭আপডেট : ১০ মে ২০১৬, ১৩:১৮

বন্দুকযুদ্ধ

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আসাদুল ফকির (৩৮) নামে এক ডাকাত সরদার নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি শার্টারগান, ৬ রাউন্ড গুলি, ২টা হাসুয়া ও একটি গাছ কাটার করাত উদ্ধার করেছে।

সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল কালুগাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত আসাদুল ফকিরের বাড়ি রাধানগর এলাকায়।

আরও পড়ুন: যশোরে গণপিটুনিতে এক ডাকাত নিহত

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহামেদ জানান, সোমবার রাত আড়াইটার দিকে কালুগাড়াতে ডাকাতির প্রস্ততি নেওয়ার সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। আধাঘণ্টা বন্দুকযুদ্ধের পর এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আসাদুল ফকিরকে আটক করে। পরে তাকে হাসপাতালে নিলে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

তার বিরুদ্ধে আলমডাঙ্গার দুটি হত্যা, চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতিসহ অর্ধ ডজন মামলা রয়েছে।

/জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি