শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। তবে উপজেলার ৪ নম্বর বেনাপোল ইউনিয়ন পরিষদের সীমানা জটিলতার কারণে মামলা থাকায় এ দফায় এখানে নির্বাচন হচ্ছে না। মঙ্গলবার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

যশোর জেলার আওয়ামী লীগ দফতর সম্পাদক মাহমুদ হোসেন বিপু জানান, দলটির সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ১০জন চেয়ারম্যানের হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। মনোনীতদের মধ্যে রয়েছেন, ডিহি ইউনিয়নে একেএম ফজলুল হক বকুল,লক্ষণপুরে সালাউদ্দিন আহমেদ শান্তি, বাহাদুরপুরে মিজানুর রহমান, পুটখালিতে আব্দুল গফ্ফার,গোগায় আব্দুর রশিদ, কায়বায় হাসান ফিরোজ আহমেদ টিংকু, বাগআঁচড়ায় ইলিয়াস কবির বকুল, উলাশিতে আয়নাল হক, শার্শায় সোহরাব হোসেন ও নিজামপুর ইউনিয়নে সেলিম রেজা বকুল।
অপরদিকে একই দিন বিএনপি তাদের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে। উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা হলেন, ডিহি ইউনিয়নে আব্দুল মান্নান, লক্ষণপুরে আহসান হাবিব খোকন, বাহাদুরপুরে সেলিম শাহী, পুটখালিতে মফিজুর রহমান, গোগায় সরোয়ার হোসেন, কায়বায় রুহুল কুদ্দুস, বাগআঁচড়ায় জাহাঙ্গীর হোসেন, উলাশিতে মনিরুল ইসলাম, শার্শায় সালাউদ্দিন ও নিজামপুর ইউনিয়নে আব্দুর রউফ মন্টু। বিএনপি’র জেলা সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু এ তথ্য দিয়েছেন।
আগামী ৪ জুন শার্শার এই ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
/এআর/টিএন/








