আগ্নেয়াস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১০ মে ২০১৬, ২০:৩৫আপডেট : ১০ মে ২০১৬, ২০:৩৭

আটক চুয়াডাঙ্গার ‘অপহৃত’ কার্পসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক দ্বিতীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের হিরককে(২৯) অস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চুয়াডাঙ্গা ডিবির উপ-পুলিশ পরিদর্শক ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার রাত আনুমানিক পৌনে ১২টায় দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের রেড ইটভাটার সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় ছাত্রলীগের এই নেতার কাছ থেকে একটি দেশীয় সার্টারগান,  এক রাউন্ড গুলি ও একটি ইয়ামাহা আরএক্স ১০০ সিসি মোটরসাইকেল আটক করা হয়।
আটকের পর আব্দুল কাদের হিরকের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় বাদী হয়ে ডিবির এই উপ-পুলিশ পরিদর্শক একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় হিরককে আদালতে সোপর্দ করা হয়।

এদিকে, শনিবার (০৭ মে, ২০১৬) রাত ১১টার দিকে একই ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রাম থেকে পুলিশ পরিচয়ে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার পরিবার।

/এইচকে/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম