খুলনায় নবনির্বাচিত ৬৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

খুলনা প্রতিনিধি
১১ মে ২০১৬, ২০:২৩আপডেট : ১১ মে ২০১৬, ২০:২৭

ইউপি নির্বাচন ২০১৬ খুলনার ৯টি উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৬৬ জন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ৫০ দিন পর শপথ নিলেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে তারা শপথ গ্রহণ করেন। জেলা প্রশাসক নাজমুল আহসান নবনির্বাচিত এ জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে দেশের মধ্যে খুলনাকে সেরা জেলায় রূপান্তরিত করতে হবে।
তিনি আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ, বিকাশ ও পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নে কাজ করতে হবে।

এদিকে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার ৯ উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৃথকভাবে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

উল্লেখ্য, খুলনার ৬৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১৪ জন, সদস্য পদে ২ হাজার ৬৩০ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

চলতি বছরের ২২ মার্চ খুলনার ৯টি উপজেলার ৬৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬৬টি ইউপির ফলাফল ঘোষণা হয়। দীঘলিয়া উপজেলার যুগীপোল ইউপির দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত থাকায় এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করতে ওই দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে। 

তবে জেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে মেয়াদ পূর্ণ না হওয়ায় রূপসা উপজেলার ঘাটভোগ ইউপির নির্বাচন উল্লিখিত তারিখে হয়নি। বর্তমানে এ ইউপিতে নির্বাচনি কার্যক্রম চলছে। ৪ জুন ৬ষ্ঠ ধাপে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুল হক খান, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মো. জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. মনিরুজ্জামান, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. বিল্লাল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পর্যায়ক্রমে জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়াও শুরু হবে: তোফায়েল

/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম