
ঝিনাইদহ জেলাকে হরতালের আওতামুক্ত ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আবুল কাসেম এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।
বুধবার সকালে মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস বিভাগের অধ্যাপক, গবেষক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীর নিহত হয়েছেন। তার সম্মানার্থে ও জানাজার সুবিধার্থে ঝিনাইদহ জেলাকে জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী হরতালের আওতামুক্ত করা হয়েছে।
/এসটি/








