চুয়াডাঙ্গায় জাঁকজমকভাবে বাংলা ট্রিবিউন এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেদী হাসান, চুয়াডাঙ্গা
১৩ মে ২০১৬, ১৬:৫৮আপডেট : ১৩ মে ২০১৬, ১৬:৫৮

চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবে জাঁকজমকভাবে বাংলা ট্রিবিউন এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা এবং র‌্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ অনুষ্ঠান পালন করা হয়।

দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সমন্বয়ক দৈনিক ইত্তেফাক এর দামুড়হুদা উপজেলা সংবাদদাতা মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা ট্রিবিউন এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেদী হাসান।

বাংলা ট্রিবিউন এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ এখন এগিয়ে যাচ্ছে, এগিয়েছে সংবাদ প্রচারের প্রযুক্তি। আগে আমরা আজকের সংবাদ দেখতে পেতাম কয়েকদিন পরে কিন্তু বর্তমান যুগে যখনকার সংবাদ তখনই আমরা দেখতে পারছি উন্নত প্রযুক্তির কারণে। আর এই প্রযুক্তির যুগে দেশ সেরা স্বনামধন্য অনলাইন মিডিয়াগুলোর মধ্যে বাংলা ট্রিবিউন-এর নাম রয়েছে শীর্ষের তালিকায়। আমি এ পত্রিকার উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং যাতে ভবিষ্যতে এ পত্রিকার আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেও সমাজের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারে সেই কামনা করছি।

এসময় আরও বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আজাদ হোসেন, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি আওয়াল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত ও তালাশ এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান সুমন, আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক আকাশ খবর পত্রিকার ব্যুরো প্রধান এস এম ওসমান, দৈনিক স্পন্দন পত্রিকার উপজেলা প্রতিনিধি চঞ্চল মেহমুদ, আমাদের সংবাদ পত্রিকার ব্যুরো প্রধান আহসান হাবিব মামুন, আকাশ খবর পত্রিকার দর্শনা প্রতিনিধি সাব্বির আলিম, আমাদের সংবাদ এর দর্শনা প্রতিনিধি হারুন অর রশিদ সুজন, আকাশ খবরের সহকারী ব্যুরো প্রধান ইশতিয়াক আহমেদ রয়েল ও আলমগীর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে বাংলা ট্রিবিউন এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এবং সব শেষে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল।

/টিএন/আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম