দেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া শাখার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক সহকারী সম্পাদক ও দৈনিক সময়ের কাগজের সম্পাদক-প্রকাশক আবু বকর সিদ্দিক, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল, দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এস এম কাদেরী শাকিল, পরিবেশ বিজ্ঞানী গৌতম কুমার রায়, লেখক ও সাহিত্যিক হাসান টুটুল, সাফের নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক, পোড়াদহ জিআরপি থানার ওসি সুনীল কুমার, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, শহর শ্রমিক লীগের সভাপতি আল আসাদ রেমন, সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদুর রহমান স্বপন, মর্ডান ফার্মাসিউটিক্যালস লি. এর এরিয়া ম্যানেজার বাবুল আহমেদ, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের অধ্যাপক শাহ আক্তার মামুন, দৈনিক মুক্তমঞ্চের বার্তা সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, দৈনিক আজকালের খবর পত্রিকার কুষ্টিয়া ব্যুরো প্রধান এস এম জামাল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি কুদরতে খোদা সবুজ।
বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাতে এসে বক্তারা বলেন, বর্তমানে ডিজিটাল বাংলাদেশ হওয়ায় কাগুজে পত্রিকা এখন অনেকটাই মুহ্যমান। ইন্টারনেটের বদৌলতে এখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন। সেসব ফোনেও এখন পত্রিকা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে অনলাইন পত্রিকার গুরুত্ব অপরিসীম। পত্রিকায় আজকের সংবাদ আগামীকাল প্রকাশ হয়। আর অনলাইন পত্রিকায় যখনকার ঘটনা তখনই জানা যায়। এই বাংলা ট্রিবিউন অনলাইন পত্রিকা সবসময়ই সবার আগে সংবাদ প্রকাশের মধ্য দিয়ে মানুষের চাহিদা মিটিয়ে থাকে। এই পত্রিকা দুই বছর নয় আরও ২০ বছর সগৌরবে টিকে থাকুক সেই কামনা করেন বক্তারা।
/বিটি/আপ-এআর/








